নাজিয়া আফরিন 

 

তুমি বললে,

কেউ একজন বলুক তোমায় ভালোবাসি,

তারপর থেকে একটু একটু করে

তোমার কাছে আসি।

 

তুমি বললে,

তোমার গোলাপ পছন্দ

তারপর তোমায় দিলাম

তামাম পৃথিবীর গোলাপের গন্ধ।

 

তুমি বললে,

কেউ কোনোদিন তোমায় নিয়ে

কবিতা লিখেনি,

তারপর থেকে আমার কলমে

তুমিহীনা কোনো শব্দ আসেনি।

 

তারপর তুমি বললে,

একটা প্রেম চাই

আমি বললাম, ধূর!

আমি কি প্রেম-টেম বুঝি নাকি?

তবে কিছু শব্দ দিয়ে আমায়

আজন্ম গোলাম বানিয়ে রাখতে পারো।





কবিতাটি ডাউনলোড করুন