ননদিনী

নাজিয়া আফরিন 

 

ননদিনী আইছে বাড়ি

ঠাকুর জামাই লইয়া,

লাল মোরগটা জবাই দিতে

শাউড়ী গেছে কইয়া।

 

আমার বাপের বাড়ি থেইক্যা

ইষ্টি-কুটুম আইলে,

গাছের লাউডা পাইরা আনে

কিছু রাঁধতাম চাইলে।

 

আমি নাকি ফকিরনির ঝি

তাদের জমিদারি,

আমার বাপের বাড়ি থেইক্যা

                                                            আনতাম কাড়িকাড়ি।

 

তাদের মাইয়া সোহাগের লাউ

আমি কচুরিপানা,

এমন শউর বাড়ি আইয়া

জীবন ফানাফানা।