ক্ষমা করো পুরুষ

নাজিয়া আফরিন

 

জন্ম হতেই ধর্ষিতা আমি

নারী হয়েছি বলে,

পুরুষ সমাজ অবলা আমি

বুঝিয়েছে নানান ছলে।

বুঝিয়ে দিয়েছে রন্ধ্রে রন্ধ্রে

জাতিতে আমি দাস,

আমার জগৎ চার দেয়ালে

গৃহকোণে মোর বাস।

হিয়ার মাঝে বাসনা পুষি

জগৎ দেখিবার আশ

ধর্ষিতা আমি ততবার হয়েছি

হয়েছি জিন্দা লাশ।

কেউ করেছে চোখ দিয়ে মোরে

কেউ করেছে মুখে,

ভিন্নভাবে ধর্ষিতা আমি

ধর্ষকেরই সুখে।

প্রতিনিয়ত ধর্ষিছে মোরে

বন্ধু, স্বামী ভাই পিতা

ধর্ষণ করে করে উল্লাসে বুকে

জ্বালিয়ে দিয়েছে চিতা।

ক্ষমা করো পুরুষ

ভুলবসত জন্মেছি নারী হয়ে,

এই জনমে থাকব তোমার

চির কৃতদাস হয়ে।


কবিতাটি ডাউনলোড করুন