বংশপ্রদীপ

নাজিয়া আফরিন 

 

কোন প্রতিশোধ নিচ্ছ পুরুষ

অবলারই উপর?

 তোমায় কেন ধরল নারীর

কাঙাল এ উদর!!

বংশপ্রদীপ বলে তোমায়

কন্যা করেছে হেলা,

এমন প্রদীপ পেয়েছ নারী

এবার বোঝ ঠেলা!!

প্রদীপেরই অনল তোমার

গায়ে দিল ঢেলে

কত মানত করছ তুমি

পুত্র সন্তান পেলে।

সোনা আমার, মানিক আমার

আরো কত নামে,

কোলে পিঠে রাখছ তুমি

নামতে দাওনি ধামে।

সেই পুত্র বড় হয়ে

সেয়ানা হলো বেশ,

তোমার রক্তে স্নান করিল

ধুয়ে দিল দেশ।

পুত্র পুত্র করে নারী

আরো ছাড়ো হাক,

কন্যা সন্তান পুতে ফেলো

ওরাই বেঁচে থাক।

আমার থেকে জন্ম নেয়া

সেই পুরুষের কাছে,

নিরাপত্তা খুঁজে ফিরি

দাও না কোথায় আছে!!