বিজয়ের কান্না

নাজিয়া আফরিন 

 

বিজয়েরই দিনে দেশে

হচ্ছে এসব কী যে,

গান বাজছে হিন্দিতে আর

পার্টি হচ্ছে DJ.

 

সোনার বাংলা গড়তে যারা

দিয়ে গেছেন প্রাণ,

তাঁদের দেশে হচ্ছে কী সব

আসুন, দেখে যান।

 

ডিসকো নাচের তালে তারা

বিজয় করে পালন,

এমন জাতি মনের মাঝে

বিজয় করবে লালন?

 

তাদের দেখে বিবেক কাঁদে

কাঁদে বাংলাদেশ,

বঙ্গবন্ধুর সোনার বাংলা

এই বুঝি হায় শেষ!

 

ত্রিশ লক্ষ শহিদের এই

রক্ত দিয়ে কেনা,

মহান সেই বিজয় মোরে

দে ফিরিয়ে, দে-না!



কবিতাটি ডাউনলোড করুন