খবর

নাজিয়া আফরিন 

 

এইখানে তোর নানির বাড়ির কদম গাছের তলে,

তোর মায়ের সঙ্গে দেখা করতাম কত ছলে বলে।

বারো বছর প্রেম করেছি আমি আর তোর মা,

এসব জেনেও মানতে আমায় চায়নি যে তোর মামা।

বড় মামা তোর কসাই ছিল ছোট্ট মামা চামার,

মেরে একদিন হাড্ডি-গুড্ডি ভেঙ্গেছিল আমার।

হেঁসো না হেঁসো না খোকা, জানো কী হলো তারপর?

মা যে তোমার রাগ করে ছেড়ে এলো ঘর।

সেই থেকে আমরা দুজন সংসার করছি সুখে,

ক্ষণের তরেও দুঃখ এসে ঠাই পায়নি বুকে।

 

ঢাকায় থাকে তোর ছোট খালা পরীর মতন মেয়ে,

মাঝে মাঝে আড়াল থেকে দেখতাম তাকে চেয়ে।

আমাদের বাড়ি ছিল সে যে অনেক দিন হলো,

একদিন তোর নানা এসে তাকে তাকে নিয়ে গেলো।

ফাগুন মাসে খবর পেলাম জুটে গেলো তার স্বামী,

সেই যাওয়া তার শেষ যাওয়া হবে তাহা কি জানিতাম আমি?

 

আয় খোকা কেঁদে মরি ধরি দু’জন দু’জনাকে,

এসব কথা ভুলেও যেন বলিস না তোর মাকে।  


কবিতাটি ডাউনলোড করুন