নাজিয়া আফরিন
নারী শক্তি, নারী মুক্তি
নারী জগৎ মাতা,
হাওয়া নামে সৃষ্টি তারে
করল বিধাতা।
প্রসব ব্যথায় জগৎ পূর্ণ
করে চলে নারী,
তার জন্যই সকল পুরুষ
করে গাড়ি-বাড়ি।
গাড়ি-বাড়ি সব থেকেও
না থাকিলে নারী,
আজন্মকাল সেই পুরুষের
থাকে আহাজারি।
নারীর গর্ভ পূর্ণ করে
পুরুষ পাড়ি দিলে,
সেই সন্তান নারীর গর্ভে
বাড়ে তিলে তিলে।
দশ মাসেতে গর্ভে রেখে
দেখায় ভবের মুখ,
বাসর ঘরে গিয়ে নরকে
দেয় যে স্বর্গসুখ।
নারীর উদর মুখ ঢাকে না
কোনো ছলে-বলে,
বিধাতারই স্বর্গ লুকায়
নারীর পদতলে।
নারী মাতা, নারী ভগ্নী
নারী জনম সাথী,
নারী পারে দূর করিতে
আঁধার কালো রাতি।











0 Comments