নাজিয়া আফরিন 

 

ভালোবেসে কভু হইনিরে কাতর

তবে কেন আজি বুকে জমাট পাথর?

যা কিছু পেয়েছিলেম,

তবে কি তাই ছিল প্রেম?

 

নিশিদিন অবহেলে যা দিয়েছি তোরে

তোকেও কি তাই আজি

খাচ্ছে কুড়ে কুড়ে?

সকল ব্যথা নিয়ে আজি

যারে উড়াল পাখি

তারে গিয়ে সুধাস আমার

ভেজা দুটি আঁখি।


আরো কিছু কথা তারে

বলিস কানে কানে

বুকটা আমার শক্ত শীতল

ব্যথা আমার প্রাণে।

 

কিছু স্মৃতি রয়ে যাবে

কাঁদানোর তরে

শিহরিত সুখ দিবে

কিছু তার পরে।

 

এমনই জগৎ লীলা

না চাহিলে হায়,

কুর্নিশে নিতে হয়

হারানোর দায়।


ক্ষুদ্র প্রাণের এ কেমন

ব্যথা অফুরান,

ত্যাজিয়া দিল বিধি

বিষ ভরা বাণ।




কবিতাটি ডাউনলোড করুন