রমাদান

নাজিয়া আফরিন 

 

বছর ঘুরে এলোরে ঐ

মাহে রমজান

আছো যত মুমিন মুসলিম

হও সাবধান।

 

তাক্বওয়া আর ইমান দিয়ে

হৃদয় করো শান

ভেদাভেদ ঘুচে এক হয়ে যাও

সকল মুসলমান।

 

শুধু পানাহারে সংযত নয়,

সংযত হও কাজে

ইবাদাতে মশগুল হও

সকাল-দুপুর-সাঝে।

 

বিশ্বজনে বাসো ভালো

হৃদয় উজার করে,

নিজের খাবার বিলিয়ে দাও

অনাহারীর তরে।

 

অসুস্থরে সেবা করো,

অসহায়রে দান

তাদের সেবা করলে তাহা

করুণাময় পান।

 

আজকের কাজ আজকে করো

আগামীকাল নয়,

সবকিছুরই স্রষ্টা যিনি 

তাকে করো ভয়।

 

সেজদাতে লুটিয়ে পড়ে

চেয়ে নে আজ ক্ষমা,

সকল কথা ব্যক্ত কর আজ

মনের সকল জমা।

 

বিশ্বজনার প্রভু যিনি

অধিক দয়াময়

তাহার কাছে চাইলে কিছু

শুন্য নাহি রয়।

 

তাহার কাছে চাওয়ার জন্য

অধিক প্রিয় স্থান

বছরেরই শ্রেষ্ঠ সে যে

পবিত্র রমজান।